সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল

 

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর পাঁচ মাসও বাকি নেই। এরই মধ্যে জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল আনুপাতিক বা ‘পিআর’ পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে দ্বিমত পোষণ করে বলেছেন, “পিআর আমি নিজেই বুঝি না। দেশটাকে আগে বাঁচান, বিভাজন সৃষ্টি করবেন না।”

বুধবার (১৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর স্কুল মাঠে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, “গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না—এমন দাবিদাওয়া, মিছিল-সমাবেশ করে কেউ কেউ নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করতে চাইছে। এসব তত্ত্ব নিয়ে তর্ক-বিতর্ক পার্লামেন্টেই হবে। যে বিষয়ে দলগুলো একমত হবে, তা নিয়ে জুলাই সনদে স্বাক্ষর হবে। আর যেসব বিষয়ে মতভেদ থাকবে, তা গণভোটের মাধ্যমে নির্ধারণ করা হবে।”

তিনি আরও বলেন, “দয়া করে নির্বাচনটা হতে দিন, যাতে অস্থিরতা দূর হয়। আমরা আর হিংসার রাজনীতি চাই না, চাই না হিন্দু-মুসলিম বিভাজন। সবাই মিলে শান্তি ও সৌহার্দ্যের বাংলাদেশ গড়ে তুলতে চাই।”

কৃষকদের প্রতি গুরুত্ব দেওয়ার আশ্বাস দিয়ে বিএনপি মহাসচিব বলেন, “অতীতে সরকারে ছিলাম, জানি কীভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়। বিএনপি ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করা হবে। প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, আর কৃষকদের প্রতি সর্বাধিক মনোযোগ দেওয়া হবে।”

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “জনগণ যাকে ভোট দেবে, তিনিই নির্বাচিত হবেন। দয়া করে ভাগাভাগি করবেন না, এতে দেশেরই ক্ষতি হবে। আমরা একটি গণতান্ত্রিক, সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বের বাংলাদেশ দেখতে চাই।”

এনএনবাংলা/