সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

প্রায় অর্ধেক পরীক্ষার্থীই এবার উচ্চমাধ্যমিকে অকৃতকার্য!

 

১৬ অক্টোবর প্রকাশিত উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে দেখা গেছে, প্রায় অর্ধেক শিক্ষার্থী এ বছর অকৃতকার্য হয়েছেন।

শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলী বলছেন, ইংরেজি ও গণিতের প্রশ্ন এবার বিশেষভাবে কঠিন ছিল। এর সঙ্গে উচ্চতর গণিত ও আইসিটি বিষয়েও অনেক শিক্ষার্থী কম নম্বর পেয়েছেন।

ফলাফলে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন পরীক্ষার্থী অংশ নেন। তার মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। মোট পাসের হার ৫৮.৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন।

ঢাকা শিক্ষা বোর্ডের সংবাদ সম্মেলনে আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির এ তথ্য জানান। সঙ্গে ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার।

বোর্ড অনুযায়ী পাসের হার

ঢাকা ৬৪.৬২%, রাজশাহী ৫৯.৪০%, কুমিল্লা ৪৮.৮৬%, যশোর ৫০.২০%, চট্টগ্রাম ৫২.৫৭%, বরিশাল ৬২.৫৭%, সিলেট ৫১.৮৬%, দিনাজপুর ৫৭.৪৯%, ময়মনসিংহ ৫১.৫৪%, মাদরাসা বোর্ড ৭৫.৬১%, কারিগরি বোর্ড ৬২.৯৭%।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা

ঢাকা ২৬,০৬৩, রাজশাহী ১০,১৩৭, কুমিল্লা ২,৭০৭, যশোর ৫,৯৯৫, চট্টগ্রাম ৬,০৯৭, বরিশাল ১,৬৭৪, সিলেট ১,৬০২, দিনাজপুর ৬,২৬০, ময়মনসিংহ ২,৬৮৪, মাদরাসা বোর্ড ৪,২৬৮, কারিগরি বোর্ড ১,৬১০।

ছাত্র-ছাত্রীদের মধ্যে ছাত্রীদের ফলাফল

ছাত্রীদের পাসের হার ৬২.৯৭%, যেখানে ছাত্রদের পাসের হার ৫৪.৬০%। জিপিএ-৫ পেয়েছেন ৩৭,০৪৪ জন ছাত্রী, ৩২,০৫৩ জন ছাত্র।

এবার শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ২০২টি, যা গত বছরের ১,৩৮৮টির তুলনায় কম।

এনএনবাংলা/