সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

২০২৬ সালে রমজান ও ঈদ কবে, জানা গেল

 

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি। বাংলাদেশে রমজান শুরু হতে পারে এক দিন পর, অর্থাৎ শুক্রবার, ২০ ফেব্রুয়ারি।

সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ দেখা যাবে মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি। তবে সেইদিন চাঁদ সূর্যাস্তের মাত্র এক মিনিট পর অস্ত যাবে, যার ফলে খালি চোখে চাঁদ দেখা সম্ভব হবে না। এ কারণে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন হিসেবে গণ্য করা হচ্ছে।

আল-জারওয়ান আরও জানিয়েছেন, রমজান মাসের শেষে শুক্রবার, ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন হতে পারে, অর্থাৎ বাংলাদেশে ঈদুল ফিতর পালিত হতে পারে ২১ মার্চ।

তবে রমজানের চূড়ান্ত সূচি নির্ধারণ করবে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি, যারা ১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখার চেষ্টা করবে।

ইসলামিক মাসগুলো হিজরি চন্দ্রপঞ্জিকা অনুযায়ী নির্ধারিত হয়, যা চাঁদের ১২ মাসব্যাপী আবর্তনের উপর ভিত্তি করে তৈরি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রমজানে রোজার সময়কাল অঞ্চলভেদে ভিন্ন হবে। মাসের শুরুতে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতসহ অনেক দেশে রোজার সময় প্রায় ১২ ঘণ্টা হবে। মাসের শেষ দিকে এটি ধীরে ধীরে ১৩ ঘণ্টার কাছাকাছি পৌঁছাবে।

এনএনবাংলা/