সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

একের পর এক অগ্নিকাণ্ডে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক

ফাইল ফটো

 

দেশের বিভিন্ন স্থানে পরপর অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসেছে সরকার। রোববার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনবিষয়ক উপদেষ্টা শেখ বশির উদ্দীন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম উপস্থিত আছেন।

এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নিচ্ছেন।

গত কয়েক দিনে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৪ অক্টোবর রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ীতে রাসায়নিকের গুদাম ও পোশাক কারখানায়, ১৬ অক্টোবর চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় এবং সর্বশেষ শনিবার (১৮ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগে।

এমন ধারাবাহিক অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতার সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখতেই আজকের বৈঠক ডাকা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

এনএনবাংলা/