সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নির্বাচনে ১ লাখ সেনা ও দেড় লাখ পুলিশ থাকবে: ইসি সচিব

 

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ সেনা সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দেড় লাখ পুলিশ সদস্যও মাঠে থাকবেন। আর ভোটের দিন সারাদেশে দায়িত্ব পালন করবে সাড়ে ৫ লাখ আনসার সদস্য।

সোমবার (২০ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‘নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে’ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

লুট হওয়া অস্ত্রের বিষয়ে তিনি বলেন, এখন পর্যন্ত প্রায় ৮৫ শতাংশ অস্ত্র উদ্ধার হয়েছে, বাকি অংশ উদ্ধারের কাজ চলছে।

তবে বৈঠকে সম্প্রতি দেশে ঘটে যাওয়া কয়েকটি বড় অগ্নিকাণ্ড নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান ইসি সচিব।

এনএনবাংলা/