সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কাল থেকেই ক্লাসে ফিরছেন শিক্ষকরা

 

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা তাদের চলমান আন্দোলন স্থগিত করেছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে সম্মতি জানিয়ে প্রজ্ঞাপন জারি করার পর শিক্ষকরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আমরা আন্দোলন প্রত্যাহার করেছি। আগামীকাল থেকেই ক্লাসে ফিরে যাব।”

অর্থ মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে কার্যকর হবে। এছাড়া আগামী বাজেটে তা ১৫ শতাংশে উন্নীত করারও সিদ্ধান্ত হয়েছে।

এর আগে, গত রোববার আন্দোলনরত শিক্ষকদের জন্য বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছিল অর্থ মন্ত্রণালয়। তবে শিক্ষকরা তাতে সন্তুষ্ট না হয়ে আন্দোলন চালিয়ে যান। অবশেষে নতুন সিদ্ধান্তে সম্মতি জানিয়ে তারা আজ আন্দোলন প্রত্যাহার করেন।

এনএনবাংলা/