সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিলম্বিত হলেও সরকারের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ: জামায়াত আমির

 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের সাড়ে সাত শতাংশ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি সরকারকে এ সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানান।

ডা. শফিকুর রহমান বলেন, বাড়িভাড়াসহ বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত সম্মানিত শিক্ষকমণ্ডলী যে যৌক্তিক আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, অবশেষে সরকার সেই দাবিটি মেনে নিয়েছে—এটি অবশ্যই ইতিবাচক পদক্ষেপ। তবে দীর্ঘদিনের এই আন্দোলনের কারণে শিক্ষকরা ব্যাপক কষ্ট ভোগ করেছেন, আর বছরের শেষ প্রান্তে এসে শিক্ষার্থীদের পড়াশোনারও কিছুটা ক্ষতি হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, যদি সরকার আগেই এই দাবিটি বিবেচনায় নিত, তাহলে শিক্ষকদের দুর্ভোগ ও শিক্ষার্থীদের ক্ষতি—দুটিই এড়ানো সম্ভব হতো। তবুও, বিলম্বিত হলেও সরকারের এই সিদ্ধান্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন জামায়াত আমির।

এনএনবাংলা/