সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মেট্রোরেল স্টেশনে ঢুকলেই দিতে হবে ১০০ টাকা

ফাইল ফটো

 

রাজধানীতে মেট্রোরেলের কোনো স্টেশনে প্রবেশ করে কার্ড স্ক্যান করার পর যদি কেউ যাত্রা না করেই বের হয়ে আসেন, তবুও দিতে হবে ১০০ টাকা। এমন নিয়ম চালু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ঢাকার বিভিন্ন মেট্রোরেল স্টেশনে এই সংক্রান্ত নোটিশ টানানো হয়েছে। বুধবার কারওয়ানবাজার স্টেশনে গিয়ে দেখা যায়, প্রবেশপথের কাছেই বড় অক্ষরে লেখা আছে— ‘সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। আদেশক্রমে—ডিএমটিসিএল কর্তৃপক্ষ।’

এর আগে কোনো যাত্রী কার্ড স্ক্যান করে ভেতরে প্রবেশের পাঁচ মিনিটের মধ্যে বের হয়ে গেলে কোনো ভাড়া দিতে হতো না। নতুন নিয়মে সেই সুযোগও বাতিল হয়েছে।

এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক যাত্রী। ‘ঢাকা মেট্রোরেল হেল্পলাইন’ নামের একটি ফেসবুক গ্রুপে বিষয়টি নিয়ে পোস্ট দেওয়ার পর তিন হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। যাত্রীদের অভিযোগ, কেউ জরুরি প্রয়োজনে স্টেশন থেকে বের হতে চাইলে বা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার কাছ থেকেও ১০০ টাকা কাটা অন্যায়। কেউ কেউ বলেছেন, ভাড়া ফাঁকি ঠেকাতে চাইলে ন্যূনতম ভাড়া কাটা যেতে পারে, কিন্তু সবার ক্ষেত্রে একযোগে ১০০ টাকা কাটা অযৌক্তিক সিদ্ধান্ত।

এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, ‘আমি এই নিয়ম সম্পর্কে অবগত নই। তবে আমরা এখন মেট্রোরেলের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিচ্ছি।’

এনএনবাংলা/