সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

টি-টোয়েন্টি বিশ্বকাপ: টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। রবিবার ওমানের রাজধানী মাস্কাটে বাংলাদেশ সময় ৮টায় ম্যাচটি শুরু হয়েছে।
টসে জেতার পর মাহমুদউল্লাহ বলেন, ‘ব্যাট করার জন্য উইকেট ভালো মনে হচ্ছে। তবে আমরা তাড়া করতে চাই। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে চাই। একাদশে আমরা তিনজন অলরাউন্ডার রেখেছি।’
সৌম্য সরকারের সঙ্গে লিটন দাস বাংলাদেশের হয়ে ওপেন করবেন। এছাড়া মোস্তাফিজুর রহমান বাংলাদেশের বোলিং আক্রমণে নেতৃত্ব দেবেন এবং তাঁকে সহযোগিতা করবেন তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন।
স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান এবং তিনি সঙ্গী হিসেবে পাবেন মেহেদী হাসানকে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসাইন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
স্কটল্যান্ড একাদশ: জর্জ মুন্সি, কাইল কোয়েটজার (অধিনায়ক), ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন, ক্যালাম ম্যাকলিওড, মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, জোশ ডেভি, সাফিয়ান শরিফ ও ব্র্যাডলি হুইল।