সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে জামিন দিতে হাইকোর্টের রুল

 

হাইকোর্ট রবিবার (২৬ অক্টোবর) সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কেনো জামিন দেওয়া হবে না তা জানতে দুই সপ্তাহের মধ্যে সরকারের কাছে রুল জারি করেছে। বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন।

রুলে হাইকোর্ট জানতে চেয়েছে, গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলাসহ খায়রুল হকের বিরুদ্ধে দায়েরকৃত মোট পাঁচটি মামলায় কেনো তাকে জামিন দেওয়া হবে না।

খায়রুল হকের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষের হয়ে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং দুদকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম. সারোয়ার হোসেন।

এর আগে, খায়রুল হক হাইকোর্টে পাঁচটি মামলায় জামিন আবেদন করেন। এর মধ্যে একটি মামলা দুদক দায়ের করেছে মিথ্যা হলফনামা দেওয়ার অভিযোগে।

গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ঢাকার যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনের সময় নিহত যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায়ও গ্রেফতার দেখানো হয়। এছাড়াও, বেআইনি রায় দেওয়া ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের একটি মামলায় খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।

এনএনবাংলা/