সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

উত্তরা-মতিঝিল রুটে মেট্রো রেল চলাচল স্বাভাবিক যাত্রীদের স্বস্তি

 

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে পুরো রুটে ট্রেন চলাচল নিরবচ্ছিন্নভাবে চালু হয়।

এর আগে রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হওয়ার পর নিরাপত্তার স্বার্থে পুরো রুটে মেট্রোরেল সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়।

পরবর্তীতে বিকেল ৩টার দিকে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল আংশিকভাবে চালু হয়। এরপর সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হলেও পুরো রুট তখনও সচল ছিল না।

সোমবার সকালে মেট্রোরেলের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, সকাল ১১টা থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত পূর্ণ রুটে মেট্রোরেল সেবা চালু করা হয়েছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

মেট্রোরেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোববার দুপুরে সেবা বন্ধ হওয়ার পর বিকেল ৩টা থেকে উত্তরা–আগারগাঁও অংশে চলাচল শুরু হয় এবং প্রায় সাত ঘণ্টা পর, সন্ধ্যা সোয়া ৭টায় শাহবাগ থেকে মতিঝিল অংশেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এনএনবাংলা/