সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে কূটনীতিকদের চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

 

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিদেশি কূটনীতিকদের কোনো চাপ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দাতা দেশ ও উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে আসন্ন নির্বাচনের সময়সীমা নিয়ে কোনো সংশয় নেই।

নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক পাঠানো প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচনে পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন। তবে সরকার এমন কাউকে আনতে চায় না, যাদের উপস্থিতি অযথা বিতর্ক সৃষ্টি করতে পারে।

সম্পর্কের ভারসাম্য বজায় রাখার প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের প্রতিটি বড় দেশের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, আর সরকার সে সম্পর্ক রক্ষায় সচেতনভাবে কাজ করছে।

এনএনবাংলা/