সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে বিমানের ধাক্কা

 

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লেগেছে। এতে বিমানের একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয় এবং ফ্লাইটটি বিলম্বিত হয়। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকল্প ব্যবস্থায় তাদের পরবর্তীতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩৫ মিনিটে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটির। যাত্রী বোর্ডিং চলাকালীন সময়ে বিমানটি বোর্ডিং ব্রিজে আঘাত হানলে এর একটি ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলীরা দ্রুত বিমানের প্রযুক্তিগত অবস্থা পরিদর্শন শুরু করেছেন। পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে বিমানটি উড্ডয়নের উপযোগী কি না তা নির্ধারণ করা হবে। ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজও প্রয়োজন অনুযায়ী সম্পন্ন করা হবে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিমানটির ইঞ্জিন বোর্ডিং ব্রিজে ধাক্কা লাগার পরই উড্ডয়ন স্থগিত করা হয়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, বিকেল আড়াইটায় বিকল্প একটি বিমানে যাত্রীরা সিলেট থেকে লন্ডনের উদ্দেশে রওনা হবেন।

এনএনবাংলা/