সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নির্বাচনের প্রস্তুতি নিয়ে সচিব ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসি

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও সমন্বয়ের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব, অধিদপ্তর ও কর্তৃপক্ষের মহাপরিচালক এবং চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

আগামী বছর রমজানের আগেই, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ইসি ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ এগিয়ে নিচ্ছে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার পরিকল্পনাও রয়েছে।

সূত্র জানায়, তফসিল ঘোষণার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা, ঋণখেলাপি সংক্রান্ত তথ্য সংগ্রহ, ভোটকেন্দ্র থেকে পোস্ট অফিসের মাধ্যমে বিশেষ খামে ভোটগণনার ফলাফল ইসিতে পাঠানো, এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ সংক্রান্ত প্রস্তাবনা প্রণয়নের বিষয়গুলো সভায় আলোচনার মূল এজেন্ডা হিসেবে রাখা হয়েছে।

এনএনবাংলা/