সাম্প্রতিক
নিত্যপণ্যের বাজারে মিশ্র চিত্র, পাইকারি-খুচরায় দামের বড় ফারাক ইসরায়েলে ভোটের পর রাজনৈতিক অচলাবস্থা, সরকার গঠনের করবে কারা? জাপান-বাংলাদেশ আলোচনায় তৃতীয় দেশ বা বঙ্গোপসাগর নিয়ে আলোচনা হয়নি: হুমায়ুন কবির রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট-বিএমইউ-ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ দেশে নতুন স্বৈরাচারের উত্থান হচ্ছে: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে কমতে পারে রেমিট্যান্স, বাড়বে মূল্যস্ফীতি রাত পোহালেই এইচএসসির ফল, অপেক্ষায় পৌনে ১৩ লাখ পরীক্ষার্থী
Skip to content

আইসিইউতে শিশুসাহিত্যিক আলী ইমাম

অনলাইন ডেস্ক :

অসুস্থ অবস্থায় ধানমণ্ডির ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন বিশিষ্ট শিশুসাহিত্যিক আলী ইমাম। রোববার (২৩ মে) আলী ইমামের ছেলে ডা. মো. অন্তু এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে আলী ইমামের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তিনি।

অন্তু বলেন, আগের তুলনায় আজকে একটু ভালো আছেন বাবা। এখন তিনি দুই লিটার অক্সিজেনে শ্বাস নিতে পারছেন। লিভার-কিডনি আগের থেকে কিছুটা ইমপ্রুভ করেছে। সবমিলিয়ে বলা যায় বাবার শারিরীক অবস্থা স্থিতিশীল।

এর আগে মৃদু স্ট্রোকসহ শরীরের নানা জটিলতা নিয়ে বৃহস্পতিবার (২০ মে) আলী ইমামকে ধানমণ্ডির ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। তার শ্বাসযন্ত্রে সমস্যা, সঙ্গে নিউমোনিয়া ও নিম্ন রক্তচাপ রয়েছে।