সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চট্টগ্রামে বাস উল্টে ২৭ নারী পুলিশ সদস্য আহত

 

চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনসে নারী পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ২৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে দামপাড়া পুলিশ লাইনস থেকে বের হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মো. হাসান মোস্তফা স্বপন জানান, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ডিউটির উদ্দেশে সাগরিকা স্টেডিয়ামে যাচ্ছিলেন সিএমপির নারী পুলিশ সদস্যরা। এ সময় লাইনসের ভেতরের ঢালু পথে নামার সময় বাসটির ব্রেক ফেল করে। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে গাছে ধাক্কা খায়।

তিনি আরও জানান, চালক দ্রুত গাছে বাস আটকে দিয়ে বড় দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করেন। তবুও বাসে থাকা ২৭ জন নারী পুলিশ সদস্য আহত হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম আশেক বলেন, “আহতদের মধ্যে ১২ জনকে চমেকে আনা হয়েছে। বাকিদের দামপাড়া পুলিশ লাইনস হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

এনএনবাংলা/