সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এবারের বিশ্ব ইজতেমা জাতীয় নির্বাচনের পর: ধর্ম উপদেষ্টা

 

আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ. ম. খালিদ হোসেন।

রবিবার (২ নভেম্বর) সচিবালয়ে তাবলীগ জামায়াতের জুবায়ের ও সা’দপন্থিদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

বৈঠক শেষে সংবাদমাধ্যমকে ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা বলেন,

‘বিশেষ পরিস্থিতি বিবেচনায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে দেশে নির্বাচনের প্রস্তুতি চলছে, এবং নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যস্ত থাকবে। এ কারণে নির্বাচন ও রমজান শেষে ইজতেমা আয়োজনের বিষয়ে উভয় পক্ষ সম্মতি জানিয়েছে।’

তবে কে আগে ইজতেমা করবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। উপদেষ্টা বলেন,

‘দুই গ্রুপের একসঙ্গে ইজতেমা আয়োজনের সুযোগ নেই। পরে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে নির্দিষ্ট তারিখ ঠিক করা হবে।’

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/