সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে জাকির নায়েক আসবেন: ধর্ম উপদেষ্টা

 

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামিক বক্তা জাকির নায়েকের বাংলাদেশে আগমন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার নয়। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২ নভেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাকির সাহেবকে দেশে আনার বিষয়ে একটি দল আমার সঙ্গে দেখা করেছে। আমি তাদের স্পষ্টভাবে জানিয়েছি, এটি আমার অধিক্ষেত্র নয়। কোনো বিদেশি মেহমান দেশে আসবেন কি না, তা নির্ধারণ করে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ এখানে প্রাসঙ্গিক নয়। যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুমতি দেয়, তবে তিনি আসতে পারবেন।”

তিনি আরও বলেন, ধর্ম উপদেষ্টা হিসেবে আমি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারি না। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার এখতিয়ারেই বিষয়টি পড়ে—তারা আইনগত ও প্রশাসনিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন।

ড. খালিদ হোসেন জানান, পররাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যে বলেছেন, তিনি এখনো এ বিষয়ে অবহিত নন। সাধারণত কোনো বিদেশি অতিথির আগমন সংক্রান্ত বিষয় পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই সমন্বয় করে থাকে। তাই জাকির নায়েকের সম্ভাব্য আগমন সম্পর্কেও চূড়ান্ত সিদ্ধান্ত ওই দুই মন্ত্রণালয়ের হাতেই রয়েছে।

এনএনবাংলা/