সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে তাদের প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ গ্রহণের বিষয়ে সম্মত হয়েছে। এ বিষয়টি বৈঠক শেষে এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

রোববার (২ নভেম্বর) বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির প্রতিনিধি দল বৈঠক করে।

বৈঠকে অংশ নেন তিন সদস্যের এনসিপি প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। দলের অন্যান্য সদস্য ছিলেন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

এনএনবাংলা/