সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

১০ নভেম্বরের পর ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন করা যাবে না

 

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটারদের ঠিকানা পরিবর্তনের সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের নির্দেশনা অনুযায়ী, ১০ নভেম্বরের পর আর কোনো ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন গ্রহণ করা হবে না।

মঙ্গলবার (৪ নভেম্বর) জারি করা এক অফিস আদেশে ইসি জানিয়েছে, যারা বাসস্থান পরিবর্তনের কারণে ভোটার ঠিকানা স্থানান্তর করতে চান, তাদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন জমা দিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, জেলা ও উপজেলা নিবন্ধন কর্মকর্তারা প্রাপ্ত সব আবেদন যাচাই-বাছাই শেষে ১৭ নভেম্বরের মধ্যে অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত জানাবেন।

এদিকে, ইসির পরিকল্পনা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের শুরুতেই ঘোষণা করা হতে পারে, আর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে।

এনএনবাংলা/