সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

হাসিনা-আ.লীগ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে: প্রেস সচিব

 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টামণ্ডলীর সদস্যরা নির্বাচনের প্রস্তুতিতে সক্রিয়ভাবে কাজ করছেন, তাই নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

গণভোট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এখন যদি রাজনৈতিক দলগুলো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

তিনি আরও বলেন, অনেকে বলছেন, জুলাই চার্টার তৈরির সময় কৃষক, নারী ও শ্রমজীবী মানুষের সঙ্গে পরামর্শ করা হয়নি। কিন্তু রাজনৈতিক দলগুলো কি এসব জনগোষ্ঠীরই প্রতিনিধিত্ব করে না? জুলাই চার্টারে প্রয়োজনীয় সব বিষয়ই অন্তর্ভুক্ত রয়েছে। নির্বাচনের পর চাইলে নতুন করে সংলাপের মাধ্যমে কিছু বিষয় যুক্ত করা যেতে পারে।

শেখ হাসিনাকে উদ্দেশ করে শফিকুল আলম বলেন, তিনি ১৮ কোটি মানুষকে টেররিস্ট বলেছেন। এর মানে কি দেশের সব মানুষই টেররিস্ট? সবাইকে হত্যা করে কি তিনি আবার ক্ষমতায় ফিরতে চান? আমার মনে হয়, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে এখন সব রাজনৈতিক দলকেই একটি স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে।

এনএনবাংলা/