সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে: ফখরুল

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে গেলে দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র চলছে। যদি নির্বাচন পিছিয়ে যায়, তাহলে দেশের সর্বনাশ হয়ে যাবে।

তিনি আরও বলেন, এখন মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, যেন আমরা দেশের জন্য কিছুই করিনি। আজ যারা ২৪ সালের আন্দোলনের কথা বলে, তারাই সব করেছে বলে দাবি করছে। কিন্তু আমরা একাত্তরের সেই শহীদদের ভুলতে পারি না— যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন।

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, যে চক্র মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাহিনীর সঙ্গে মিলে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, আজ তারাই আবার দেশটাকে গ্রাস করার ষড়যন্ত্র করছে। তারা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে দেশকে ধ্বংসের পথে ঠেলে দিতে চাচ্ছে।

এনএনবাংলা/