সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার: উপদেষ্টা রিজওয়ানা

 

জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে সরকার খুব দ্রুতই সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, “সরকারের অবস্থান স্পষ্ট। অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতোমধ্যে ঐকমত্য হয়েছে। তবে যেসব বিষয়ে মতভিন্নতা রয়ে গেছে, সেগুলোতে দলগুলোকে আলোচনার সুযোগ দেওয়া হয়েছিল। সাত দিন সময় শেষ হয়েছে, এখন সরকারই আলোচনায় বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

তিনি আরও বলেন, “সরকার সম্ভাব্য সমাধান মাথায় রেখে সবার সঙ্গে পরামর্শ করছে। খুব দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের জানিয়ে দেওয়া হবে।”

সরকার সিদ্ধান্ত আরোপ করছে কি না—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, “সরকারের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আছে। অচলাবস্থা কাটাতে সরকারকে সিদ্ধান্ত নিতেই হবে। কেউ বলেনি সরকার সিদ্ধান্ত নিতে পারবে না।”

রাজনৈতিক দলগুলো যদি সরকারের সিদ্ধান্ত না মানে—এমন প্রশ্নে তিনি জবাব দেন, “এখন ‘যদি’র প্রশ্ন তুলবেন না। সরকার সিদ্ধান্ত নিক, তারপর দেখা যাবে। সিদ্ধান্ত তো মানতেই হবে, কারণ আমাদের দায়িত্ব সরকারকে অচলাবস্থা থেকে বের করা।”

রিজওয়ানা হাসান বলেন, “জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক দলগুলোর মতামত বিবেচনায় নিয়ে সরকার যেটি ভালো মনে করবে, সেটিই গ্রহণ করবে।”

এনএনবাংলা/