সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঢাকায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৭৯

 

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম সোমবার (১০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মারা যাওয়া দুইজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ৩১৫ জনে। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৯ হাজার ৭২২ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে— ঢাকা বিভাগে ২৩৯ জন (ঢাকা উত্তর সিটিতে ১৭২, দক্ষিণে ১৫৭), চট্টগ্রাম বিভাগে ১৫১ জন, বরিশালে ১৭৯ জন, খুলনায় ৭০ জন, ময়মনসিংহে ৮৯ জন, রাজশাহীতে ১০৯ জন, রংপুরে ১২ জন, সিলেটে ৮ জন।

একই সময়ে ১ হাজার ১১৬ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ৭৬ হাজার ৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়েছেন।

এনএনবাংলা/