সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খালেদা জিয়ার বদলে শেখ হাসিনার নাম বলায় বিএনপি নেতাকে শোকজ

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করায় তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়াকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কুমিল্লা (উত্তর) জেলা বিএনপি।

সোমবার (১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার।

এর আগে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যকালে বেগম খালেদা জিয়ার পরিবর্তে ভুলবশত শেখ হাসিনার নাম উচ্চারণ করেন মেহেদী হাসান সেলিম। পরে এ ঘটনার ১১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

জানা গেছে, ওইদিন বেলা ১১টার দিকে তিতাস উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ‘তিতাস ভবনে’ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গণি ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার। সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তব্যের এক পর্যায়ে মেহেদী হাসান সেলিম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী জননেত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।” সঙ্গে সঙ্গে উপস্থিত নেতাকর্মীরা ভুল ধরিয়ে দিলে তিনি ‘স্যরি’ বলে বক্তব্য চালিয়ে যান।

ঘটনার ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ইত্তেফাককে মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, সেদিন সভা পরিচালনার সময় ভুলবশত শেখ হাসিনার নাম চলে আসে। আমি আসলে বলতে চেয়েছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া। এটি ছিল সম্পূর্ণ ‘স্লিপ অব টাং’, যার জন্য সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়েছি।

তিনি আরও দাবি করেন, একটি মহল আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে দুই দিন পর ৯ নভেম্বর সকালে ভিডিওটির অংশবিশেষ ভাইরাল করেছে। এখন শোকজ নোটিশ পেয়েছি, নির্ধারিত সময়ের মধ্যেই জবাব পাঠাব।

জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার বলেন, যেহেতু ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়েছে, তাই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাবের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এনএনবাংলা/