সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নাইজেরিয়ায় দুই জিহাদি গোষ্ঠীর ভয়াবহ সংঘর্ষে নিহত ২০০

 

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় লেক চাদ এলাকায় প্রতিদ্বন্দ্বী দুই জিহাদি গোষ্ঠী— বোকো হারাম ও ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (আইএসডব্লিউএপি)—এর মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২০০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার লেক চাদের কাছের ডোগন চিকু এলাকায় এই সংঘর্ষ ঘটে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, এলাকার নিয়ন্ত্রণ ও মতাদর্শগত দ্বন্দ্ব নিয়ে দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলছিল। রোববার সেই উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

নাইজেরিয়ার সেনাবাহিনীকে সহায়তাকারী মিলিশিয়া গোষ্ঠীর সদস্য বাবাকুরা কোলা বলেন, “আমাদের প্রাপ্ত তথ্যে জানা গেছে, সংঘর্ষে প্রায় ২০০ জন বোকো হারাম জঙ্গি নিহত হয়েছে।”

অন্যদিকে বোকো হারামের এক সাবেক সদস্য, বর্তমানে সহিংসতা ত্যাগ করে জিহাদি কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছেন, তিনি জানান, লড়াইয়ে প্রায় ২০০ জন আইএসডব্লিউএপি যোদ্ধা নিহত হয়েছেন এবং তাদের কিছু অস্ত্রও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, বোকো হারাম এই সংঘর্ষে চার সদস্য হারিয়েছে। নিজেকে ‘সাদিকু’ নামে পরিচয় দেওয়া ওই ব্যক্তি বলেন, “এটি দুই গোষ্ঠীর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হতে যাচ্ছে। তারা একে অপরের বিরুদ্ধে তীব্র লড়াই শুরু করেছে।”

নাইজেরিয়ার গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষ-পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে ১৫০ জনেরও বেশি নিহত হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে মতাদর্শগত বিরোধের জেরে বোকো হারাম ও আইএসডব্লিউএপি আলাদা হয়ে যায়। এরপর থেকে লেক চাদ অঞ্চলজুড়ে তারা বারবার প্রাণঘাতী সংঘর্ষে লিপ্ত হয়েছে।

এনএনবাংলা/