সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রাজধানীর বাড্ডায় গুলি করে এক ব্যক্তিকে হত্যা

 

রাজধানীর মধ্য বাড্ডায় মামুন শিকদার (৩৯) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে কমিশনার গলির খ-১৯৮ নম্বর একটি টিনশেড বাড়ির নিচতলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হাসানুর রহমান জানান, নিহতের থুতনির নিচে গুলির চিহ্ন পাওয়া গেছে এবং ঘটনাস্থলের চারপাশে রক্তের দাগও দেখা গেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায়, যে ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেটি মামুনের নিজ বাসা নয়। পরে ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। নিহত মামুনের গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার আগলী গ্রামে।

এসআই হাসানুর রহমান বলেন, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

এনএনবাংলা/