সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঢাবির পাঁচ ভবনের গেটে নিষিদ্ধ ছাত্রলীগের তালা, পাঁচ নিরাপত্তা প্রহরী বরখাস্ত

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অ্যাকাডেমিক ভবনের ফটকে রহস্যজনকভাবে তালা ঝুলানোর ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ নিরাপত্তা প্রহরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতা ফেসবুকে পোস্ট দিয়ে এই ‘তালা লাগানোর’ দায় স্বীকার করেন বলে জানা গেছে।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া প্রহরীরা হলেন— শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শাহ আলম ও মো. সেলিম, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের সফিকুল ইসলাম, কার্জন হল ফটকের আলী আহমেদ এবং চারুকলা অনুষদের মাঝের ফটকে দায়িত্বরত সংগ্রাম হোসেন।

জানা যায়, তালা লাগানো হয়েছিল— শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) পিছনের ফটকে, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের ফটকে, চারুকলা অনুষদের তিন ফটকের মাঝের ফটকে, কার্জন হলের হাইকোর্ট সংলগ্ন গেটে, এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ ভবনের সামনের ফটকে।

তালা দেওয়ার সময় সাদা কাগজে ‘লকডাউন বিএসএল’ লিখে ঝুলিয়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, “যেসব গার্ড ওই গেটগুলোতে দায়িত্বে ছিলেন, তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাস্থলে সহকারী প্রক্টররা গেছেন এবং সিসিটিভি ফুটেজ যাচাই চলছে। কোনোভাবেই এই ধরনের ঘটনা সহ্য করা হবে না।”

এদিকে, বুধবার ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম ফেসবুকে পোস্ট দিয়ে ঘোষণা দেন— “নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল এবং ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনে আজ ও কাল ডাকসু মাঠে থাকব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি, দেশবিরোধী আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নামুন।”

এনএনবাংলা/