সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এ মাসেই দেশে ফিরছেন তারেক রহমান

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি নভেম্বরের শেষের দিকে দেশে ফেরার পরিকল্পনা করছেন। বুধবার (১২ নভেম্বর) দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা আশা করছি এই মাসের শেষ নাগাদ তিনি দেশে ফিরতে পারেন। তবে দু’এক দিনের এদিক-সেদিক হতে পারে। মঙ্গলবার অনলাইন সংবাদমাধ্যমের এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

২০০৮ সালে জরুরি অবস্থার সময় পরিবারসহ দেশ ছাড়ার পর থেকে প্রায় ১৭ বছর ধরে লন্ডনে বসবাস করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। জুলাই মাসে অভ্যুত্থানের পর সরকারি মামলার জটিলতা কিছুটা কমলেও তিনি এখনো দেশে ফেরেননি।

গত কয়েক মাস ধরে বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়ে আসছেন, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। যদিও এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। এর আগে ৬ অক্টোবর এক সাক্ষাৎকারে তারেক বলেন, দেশে ফেরা হবে দ্রুতই, ইনশাআল্লাহ।

নির্বাচনের আগে দেশে থাকবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের প্রত্যাশিত নির্বাচনের সময় তাদের সঙ্গেই থাকব। সর্বোচ্চ চেষ্টা ও আগ্রহ থাকবে যে নির্বাচনের সময় জনগণ চায়, সেই সময়েই আমি তাদের সঙ্গে থাকব।

দলে ও রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকলেও তারেক রহমান কখনও সরাসরি ভোটের প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেননি। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো বগুড়া-৬ (সদর) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হচ্ছেন।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে বগুড়া-৭ এবং ১৯৯৬ সালের জুন থেকে বগুড়া-৬ আসনে নির্বাচন করেছেন এবং কখনো পরাজিত হননি। এবার তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন মায়ের সেই ঐতিহ্যবাহী আসনেই।

এনএনবাংলা/