সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জামায়াত ক্ষমতায় আসলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করবে: রফিকুল ইসলাম

 

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় ও আন্তর্জাতিক আলেমদের সমাবেশ ‘খতমে নবুওয়াত মহাসম্মেলনে’ বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ঘোষণা করেছেন, তাদের দল রাষ্ট্রক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম হিসেবে ঘোষণা করা হবে।

শনিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত এ মহাসম্মেলনে তিনি বলেন, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার বিষয়ে দেশে তো বটে, মুসলিম বিশ্বেও কোনো মতভেদ নেই। আজকের এই মঞ্চে শুধু বাংলাদেশের মুসলমানই নয়, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও উপস্থিত হয়েছেন; এই বিষয়ে সবার অবস্থান এক ও অভিন্ন।

রফিকুল ইসলাম খান আরও উল্লেখ করেন, রাসুল (সা.)-এর বহু হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে তিনি শেষ নবী, তার পরে আর কোনো নবী আগমন করবেন না। এটি সমগ্র ইসলামী উম্মাহর সর্বসম্মত আকিদা বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বাংলাদেশের জনগণ যদি আমাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেয়, তাহলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা অবশ্যই করা হবে, ইনশাআল্লাহ।

সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেকসহ দেশের শীর্ষ আলেম ও রাজনীতিবিদরা।

এছাড়া সৌদি আরব, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের বিশিষ্ট আলেমরাও মহাসম্মেলনে অংশ নেন। আগে বিভিন্ন স্থানে ছোট পরিসরে এই কর্মসূচি আয়োজন করা হলেও এবারই প্রথম আন্তর্জাতিক পরিসরে খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত হলো।

এনএনবাংলা/