সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

জুলাই শহীদদের পরিচয় শনাক্তে বিদেশি ফরেনসিক টিম আসছে

 

রাজধানীর রায়েরবাজার গণকবরে সমাহিত জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ দল আগামী মাসে বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করতে গিয়ে এ তথ্য জানান।

উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম দেশে পৌঁছাবে এবং ৭ ডিসেম্বর থেকে শহীদদের পরিচয় শনাক্তের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এ লক্ষ্যে একটি অস্থায়ী মর্গ স্থাপন করা হবে, যেখানে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে কাজ করবে বাস্তবায়নকারী সংস্থা সিআইডি।

এর আগে তিনি রায়েরবাজার গণকবরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন।

এনএনবাংলা/