সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৩৯

 

দেশজুড়ে বাড়ছে ডেঙ্গুর ভয়াবহতা। এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১,১৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮৪,৯৯৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের বিভাগভিত্তিক পরিসংখ্যন হলো— ঢাকা বিভাগের ঢাকা উত্তর সিটিতে ১৮২, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৮, সিটি করপোরেশনের বাইরে ২৪৬, চট্টগ্রাম বিভাগে ১৪১, বরিশাল বিভাগে ১৮১, খুলনা বিভাগ (সিটির বাইরে) ১১৯, ময়মনসিংহ বিভাগ (সিটির বাইরে) ৯৬, রাজশাহী বিভাগ (সিটির বাইরে) ৪৬, রংপুর বিভাগ (সিটির বাইরে) ৯ এবং সিলেট বিভাগ (সিটির বাইরে) ১ জন।

এদিকে গত একদিনে সারাদেশে ১,১৯৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা ৮১,৪৪২ জন।

বিশেষজ্ঞদের মতে, তিনটি কারণে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে— জলবায়ু পরিবর্তন, অনিয়মিত মশা দমন কার্যক্রম ও জনসচেতনতার ঘাটতি। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, পুরো শীতকালই ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। তাদের মতামত, ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ না নিলে সংক্রমণ আরও বাড়তে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালে আক্রান্ত হয়েছিলেন ১,০১,২১৪ জন ও মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মারা যান সর্বোচ্চ এক হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

এনএনবাংলা/