সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ট্রাইব্যুনাল রায় যা-ই দিক, তা কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

 

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় যাই হোক না কেন তা কার্যকর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি আরও জানিয়েছেন, দেশের যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে উৎসবমুখর এবং ফ্রি ও ফেয়ার করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।’

এছাড়া তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘বর্তমান পরিস্থিতি খুবই খারাপ নয়, তবে সম্পূর্ণ ভালোও নয়। মোটামুটি সন্তোষজনক অবস্থা রয়েছে।’

সর্বশেষ, স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের জনগণকে সবাইকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান এবং সবার সহযোগিতা কামনা করেন।

এনএনবাংলা/