সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ধানমন্ডি ৩২- এ বুলডোজার নিয়ে যাওয়া দলকে ‘রাজাকার’ বললেন শাওন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের দিকে বুলডোজার নিয়ে যাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

সোমবার (১৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘মনের ভয়-ই আসল ভয় বুঝেছিস গাধার দল! বারবার ভেঙে, বারেবারে আগুন দিয়েও তোদের ভয় যায়নি… এই ভাঙা বাড়ির প্রতিটা ধূলিকণা যে বাংলাদেশের আকাশে বাতাসে মিশে আছে, সেটাকে কিভাবে অস্বীকার করবি রে রাজাকার বাহিনী!’

এর আগে দুপুরে ঢাকার সিটি কলেজের সামনের সড়ক দিয়ে দুটি বুলডোজার ধানমন্ডি ৩২ নম্বরের দিকে অগ্রসর হতে দেখা যায়। বুলডোজারের সঙ্গে থাকা একদল মানুষ জানান, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা সেখানে উপস্থিত আছেন।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার সিজানুল হক বলেন, আমরা কোনোভাবেই কাউকে আইন হাতে তুলে নিতে দেব না।

এনএনবাংলা/