সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গুঞ্জন উড়িয়ে দিলেন রশিদ খান

এফএনএস স্পোর্টস:

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা লেগ স্পিনার আফগানিস্তানের রশিদ খান। আইপিএল, বিগবেশ, পিএসএল, সিপিএল ও বিপিএলসহ প্রায় সব ফ্রাঞ্জাইজি লিগে তার পদচারণা। পারফরম্যান্স ছাড়াও বিভিন্ন কারণে তিনি সবসময় আলোচনায় থাকেন। গত বছর গুঞ্জন উঠেছিল, রশিদ খান নাকি বলেছেন যে, আফগানিস্তানকে বিশ্বকাপ জেতানোর আগ পর্যন্ত তিনি বিয়ে করবেন না! তবে সেই দাবি উড়িয়ে দিয়েছেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন রশিদ খান। সম্প্রতি সেখান থেকেই এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি এমন কথা কখনোই বলেননি। রশিদ খান বলেন, ‘আফগানিস্তানকে বিশ্বকাপ জেতানোর আগ পর্যন্ত আমি বিয়ে করব না! সত্যি বলতে আমি কখনো এভাবে বলিনি। আর এটা শোনার পর খুব অবাক হয়েছিলাম। আমি কেবল বলেছিলাম, আগামী তিন বছর প্রচুর খেলা আছে। তিনটি বিশ্বকাপও আছে। তাই আমার মনোযোগ ক্রিকেটেই থাকবে, বিয়ে নয়।’