সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ফিফা ক্লাব বিশ্বকাপের নতুন আয়োজক দেশ চূড়ান্ত

অনলাইন ডেস্ক :

এবারের ফিফা ক্লাব বিশ্বকাপের নতুন আয়োজক দেশ চূড়ান্ত হয়েছে। আগামী বছরের শুরুতে বার্ষিক এই টুর্নামেন্টটি হবে সংযুক্ত আরব আমিরাতে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বুধবার বিষয়টি নিশ্চিত করেন। তবে টুর্নামেন্টের সময়সূচি এখনও ঠিক হয়নি। সাত দলের টুর্নামেন্টটি প্রাথমিকভাবে এই বছরের ডিসেম্বরে জাপানে হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে স্বাগতিক থেকে গত মাসে নিজেদের নাম সরিয়ে নেয় জাপান। শুরুতে পরিবর্তিত সংস্করণে এই বছরের জুনে টুর্নামেন্টটি চীনে হওয়ার কথা ছিল ২৪টি দল নিয়ে। মহামারীর কারণে নতুন সংস্করণের ভাবনাটি স্থগিত রাখা হয় এবং পুরনো আঙ্গিকে আসরটির জন্য গত বছর জাপানকে আয়োজক হিসেবে বেছে নেয় ফিফা। ছয় মহাদেশীয় চ্যাম্পিয়ন ও স্বাগতিক দেশের লিগ জয়ী ক্লাবকে নিয়ে প্রতি বছর হয়ে থাকে এই প্রতিযোগিতা। সংযুক্ত আরব আমিরাতে এর আগে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে চারবার- ২০০৯, ২০১০, ২০১৭ ও ২০১৮ সালে।