সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ভূমিকম্পে বৈদ্যুতিক তারের ঘর্ষণে নারায়ণগঞ্জে তুলা কারখানায় আগুন

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়া এলাকায় ভূমিকম্পের সময় বৈদ্যুতিক তারের ঘর্ষণে স্থানীয় একটি তুলার কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমিকম্পের প্রভাব অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার কারখানার দেয়ালে আঘাত করে এবং স্পার্কে ছড়িয়ে পড়ে। এই ফুলকি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কারখানার হাইড্রলিক প্রেস মেশিনের তেলের ড্রামে আগুন দ্রুত ছড়িয়ে যায়। আগুনে ধোঁয়ায় তিনজন শ্বাসকষ্টে আক্রান্ত হন; তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কারখানার মালিক জুলহাস মিয়া জানান, আগুন লাগার সময় শ্রমিকরা কাজ করছিলেন। হঠাৎ বৈদ্যুতিক খুঁটির দুই তার সংস্পর্শে এসে আগুনের ফুলকি তুলার ওপর পড়ে। মুহূর্তেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় এক কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে তিনি দাবি করেছেন।

স্থানীয় তুলা ব্যবসায়ী মনির হোসেন জানান, এই কারখানায় বিভিন্ন কারখানার তুলা জড়ো করে গাইট বাঁধা হয় এবং পরে ভারত, নেপাল, চীনসহ বিদেশে রপ্তানি করা হয়। আগুনে ব্যবসায়ীদেরও ব্যাপক ক্ষতি হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জুন-২ এর উপ-সহকারী পরিচালক ওসমান গণী জানান, খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পাশের ডোবার পানি সংগ্রহে সুবিধা হয়। তবে এত বড় কারখানায় কোনো ফায়ার সেফটি ব্যবস্থা চোখে পড়েনি।

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ধামগড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনায় এখন স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।

এনএনবাংলা/