সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুমিল্লা ইপিজেডে ভূমিকম্প আতঙ্কে অজ্ঞান ৮০ নারী শ্রমিক

 

কুমিল্লা এক্সপোর্ট প্রসেসিং জোনে (ইপিজেড) ভূমিকম্পের আতঙ্কে অন্তত ৮০ জন নারী শ্রমিক অজ্ঞান হয়ে পড়েছিলেন।

হঠাৎ দৌড়াদৌড়ি ও চাপে ৫ জন শ্রমিক আহত হন। ঘটনার পরপরই ইপিজেডের ভেতর বেপজা মেডিকেল সেন্টারে ৫০ জন নারী শ্রমিককে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আরও ৩০ জন চিকিৎসা নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. সাইফুল ইসলাম। তিনি জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গেই বেন্ডিজসহ আরও কয়েকটি কারখানার নারী কর্মীরা আতঙ্কে বাইরে বের হতে গিয়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন।

তিনি বলেন, “গুরুতর আহত কেউ নেই। সবাই প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন।”

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানভীর আহমেদ জানান, হাসপাতালটিতে অন্তত ৩০ জন নারী শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হঠাৎ ভূমিকম্পের কারণে সৃষ্ট আতঙ্কে বড় ধরনের বিপদ এড়ানো গেলেও পুরো ইপিজেড এলাকায় কয়েক ঘণ্টা চরম উৎকণ্ঠা বিরাজ করে।

এনএনবাংলা/