সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

রাজধানীতে আবারও ভূমিকম্পন অনুভূত

 

রাজধানী ঢাকায় শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থার অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৭।

রাজধানীর বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা কম্পন অনুভূত হওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, ঢাকায় ভূমিকম্প হয়েছে কি না, এ বিষয়টি তারা এখনো নিশ্চিতভাবে বলতে পারছেন না। সিসমিক সেন্টার থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

এর আগে সকাল ১০টা ৩৬ মিনিটে ৩.৩ মাত্রার একটি ভূমিকম্পও রাজধানীতে অনুভূত হয়। ওই কম্পনের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।

উল্লেখ্য, শুক্রবার সকালেও ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদী উপজেলা। ওই ভূমিকম্পে দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে।

এনএনবাংলা/