সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঢাবির বিজয় একাত্তর হলে আগুন

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে হলটির যমুনা ব্লকের পেছনে, জিয়া হলের পার্শ্ববর্তী অংশে হঠাৎ আগুন দেখা দেয়।

শিক্ষার্থীরা ধোঁয়া উঠতে দেখে এবং কিছু প্রত্যক্ষদর্শী প্রাথমিকভাবে ধারণা করছেন, আগুনের সূত্রপাত গ্যাস লিকেজ হতে পারে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে বিজয় একাত্তর হল থেকে আগুন লাগার খবর পান। সঙ্গে সঙ্গে চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে, যেগুলো খুব কাছাকাছি অবস্থান করছে।

তবে, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।

এনএনবাংলা/