সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

নাসা গ্রুপের নজরুলের আরও ৪৪ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ

ফাইল ফটো

 

দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিপুল সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ সোমবার এই আদেশ দেন।

আদালতের নির্দেশে নজরুল ইসলাম মজুমদারের রাজধানীর গুলশানসহ নারায়ণগঞ্জ ও আশুলিয়ার জমিসহ মোট ৪৮৭ শতক সম্পদ জব্দ করা হবে, যার আনুমানিক মূল্য ধরা হয়েছে ৪৪ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার টাকা।

জব্দকৃত সম্পদের মধ্য রয়েছে, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ৩১০ শতক, ঢাকার আশুলিয়া উপজেলার ১৭৭ শতক জমি। এসব সম্পদের আনুমানিক মূল্য ৪৪ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার টাকা।

দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজ আদালতে আবেদন করেন, যাতে বলা হয়েছে, নাসা গ্রুপের চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার ও ঘুষ গ্রহণের মাধ্যমে ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। মামলার তদন্ত ও সম্পদের নিরাপত্তার স্বার্থে তার সম্পদ ক্রোক ও জব্দের দাবি জানানো হয়।

এর আগে, গত ৬ মার্চ ২০২৫ ও ১৮ নভেম্বর, তার কিছু সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করা হয়। ১৮ নভেম্বর তার তেজগাঁও, বাড্ডা ও জলসিঁড়ি আবাসিক প্রকল্পের মোট ১৬২ কাঠা সম্পদ অবরুদ্ধ করা হয়েছিল, যার আনুমানিক মূল্য ১৮০ কোটি ৩৭ লাখ ৮৮ হাজার টাকা। এছাড়াও তিনটি ব্যাংকে তার হিসাব থেকে ২ কোটি ২ লাখ ৩৮৪ টাকা জব্দ করা হয়।

দুদক জানিয়েছে, আসামি শ্রমিকদের বেতন-ভাতা ও গ্রুপের অন্যান্য পাওনাদি পরিশোধের নামে সম্পত্তি বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন, যা মামলা নিষ্পত্তির পূর্বে রাষ্ট্রের ক্ষতি করতে পারে। তাই তার সম্পদ জব্দ করা একান্ত প্রয়োজন।

এনএনবাংলা/