সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে পাঠানো চিঠির জবাব এখনও মেলেনি: পররাষ্ট্র উপদেষ্টা

 

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে পাঠানো চিঠির এখনও কোনো জবাব আসেনি। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, এই চিঠি নোট ভারবালের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে এত তাড়াতাড়ি কোনো উত্তর আশা করা হয়নি।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার বিষয়ে পশ্চিমাদের কোনো চাপ পররাষ্ট্র মন্ত্রণালয় অনুভব করছে না। এছাড়া, নির্বাচনে ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে।

উল্লেখ্য, জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করে। এরপরই ঢাকা থেকে দিল্লিতে কূটনৈতিক মাধ্যমে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ পাঠানো হয়।

এর আগে, গত বছরের ডিসেম্বরে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে বাংলাদেশ ইতিমধ্যেই ভারতের কাছে চিঠি পাঠিয়েছিল।

এনএনবাংলা/