সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৭ জন

ফাইল ফটো

 

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময় ৫৬৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুধু রাজধানী নয় — ঢাকার বাইরে, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেটসহ দেশের নানা অঞ্চলে ভর্তি হয়েছেন আক্রান্ত রোগীরা। এর মধ্যে ঢাকা উত্তর সিটির (১২৫), ঢাকা দক্ষিণ সিটির (৮৬) রোগীসহ রাজধানীর বিভিন্ন অংশ রয়েছে।

এই নিয়ে ২০২৫ সালে এখন পর্যন্ত ডেঙ্গুজনিত মৃত্যু হয়েছে ৩৭৭ জনের। গত এক দিনে মৃত্যুবরণকারীদের মধ্যে একজন কিশোরী (১৩), বাকি তিন পুরুষ ও তিন নারী — যাদের বয়স যথাক্রমে ৫৫, ৫৭, ৬৫, ৪০ ও ৫১।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৫৮৮ রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন; এবং চলতি বছর ছাড়পত্র পেয়েছেন মোট ৯০,২১৯ জন।

এনএনবাংলা/