সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাষ্ট্রপতি

 

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (২৯ নভেম্বর) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়। এতে রাষ্ট্রপতি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং দেশবাসীর কাছেও তার জন্য দোয়া চেয়েছেন।

এরআগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শুক্রবার রাতে হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজখবর নেন। পরে সাংবাদিকদের তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। দূরত্ব বজায় রেখে কথা বলার চেষ্টা করলে তিনি সবাইকে চিনতে পেরেছেন এবং সালামের জবাব দিয়েছেন।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া বিভিন্ন জটিল রোগে ভুগছেন। ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের সমস্যা বেড়ে যাওয়ায় গত ২৩ নভেম্বর আবারও তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে সিসিইউতে তার নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা চলছে।

এনএনবাংলা/