সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

এমন সংকটকালেও আমার দেশে ফেরার সিদ্ধান্ত একক নয়: তারেক রহমান

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতার জন্য দেশের বিভিন্ন স্থানে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। প্রধান উপদেষ্টাও তার দ্রুত আরোগ্য কামনা করে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা–সহায়তার আশ্বাস দিয়েছেন।

এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘিরে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ পরিস্থিতিতে শনিবার (২৯ নভেম্বর) সকাল ৮টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে এ বিষয়ে অবস্থান ব্যাখ্যা করেন তিনি।

তারেক রহমান লেখেন, এমন সঙ্কটময় সময়ে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমার নিজের ক্ষমতা সীমিত—এটি এককভাবে আমার নিয়ন্ত্রণাধীন নয়। বিষয়টির স্পর্শকাতরতা বিবেচনায় বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগও খুব সীমিত। রাজনৈতিক বাস্তবতার প্রয়োজনীয় অগ্রগতি হলেই স্বদেশ প্রত্যাবর্তনে আমার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে বলে আমরা পরিবার হিসেবে আশাবাদী।

মায়ের চিকিৎসা ও দোয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, দেশ–বিদেশের চিকিৎসক দল বরাবরের মতোই সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি বন্ধুপ্রতীম কয়েকটি রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়েছে।

তিনি সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি আপনাদের দোয়া ও ভালোবাসার জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে তার দ্রুত রোগমুক্তির জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ করছি।

এনএনবাংলা/