সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি

 

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ১ ডিসেম্বর (সোমবার) থেকে পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (BGMSA) ব্যানারে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কর্মবিরতির অংশ হিসেবে শিক্ষকেরা চলমান বার্ষিক পরীক্ষা বন্ধ রাখবেন। যদিও ২৪ নভেম্বর থেকে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, যদি সরকার তাদের চার দফা দাবি পূরণ করে, তবে তারা সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার বাকি পরীক্ষা নেবেন এবং ডিসেম্বর মাসের মধ্যে ফলাফল প্রকাশ করবেন। অন্যথায় কর্মবিরতি চলবে।

শিক্ষকদের চার দফা দাবির প্রথমটি হলো, সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে ‘মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর’-এর গেজেট প্রকাশ। দ্বিতীয় দাবি বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের শূন্য পদে দ্রুত নিয়োগ, পদোন্নতি ও পদায়ন কার্যকর করা। তৃতীয়, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া। এবং চতুর্থ ও সবশেষ দাবিটি হলো, ২০১৫ সালের আগের মতো সহকারী শিক্ষকদের ২ থেকে ৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন–সুবিধা বজায় রেখে গেজেট প্রকাশ।

এদিকে, সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার শিক্ষকেরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন। কিন্তু দাবিগুলো বাস্তবায়িত না হওয়ায় সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করা হচ্ছে।

এনএনবাংলা/