সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

পবিপ্রবিতে বেগম জিয়ার সুস্থতা কামনায় ইউট্যাবের দোয়া মাহফিল

 

পবিপ্রবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে উদ্বিগ্ন সমগ্র জাতি। বেশ কিছুদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বেগম জিয়া। তাঁর সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন (ইউট্যাব)।

৩০ নভেম্বর (রোববার) জোহর নামাজের পর বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, ‍‍‌“দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোসহীন নেতৃত্বের প্রতীক। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।”

দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ঈমাম হাফেজ মো. আবদুল কুদ্দুছ। উক্ত দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/