সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঢাকা জেলা আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের বর্ণিল উদ্বোধন

 

তারুণ্যের উৎসবকে কেন্দ্র করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন, ঢাকা ও জেলা ক্রীড়া অফিস, ঢাকার আয়োজনে ঢাকা জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ (সিজন ২০২৫–২০২৬) জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্রীড়া পরিদপ্তর, ঢাকার পরিচালক (যুগ্মসচিব) মোঃ মাহবুবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল ওয়ারেছ আনসারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মোঃ মুমিনুল হাসান, পদ্মা সরকারি কলেজ, দোহার- এর অধ্যক্ষ মোঃ জালাল হোসেন সহ বিভিন্ন কলেজের শিক্ষক, কর্মকর্তা এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা ক্রীড়া অফিসার ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব সুমন কুমার মিত্র।

ঢাকা জেলার মোট ২৪টি কলেজ অংশগ্রহণ করছে এবারের প্রতিযোগিতায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়িত হচ্ছে। লেখাপড়ার পাশাপাশি তরুণদের মাঠমুখী করা, প্রতিভা বিকাশ ও মাদকমুক্ত প্রজন্ম গঠনে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকের তরুণরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে।”

তিনি আরও জানান, জেলা স্তরের প্রতিযোগিতা শেষে বিভাগীয় এবং পরে জাতীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী ম্যাচে নৌবাহিনী কলেজ দারুণ খেলে রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজকে ৫–০ গোলে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করে।

জানা গেছে, আগামী ৮ ডিসেম্বর একই মাঠে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।

এনএনবাংলা/