সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

বাংলাদেশে সাজা হলে ঝুঁকিতে পড়বে টিউলিপের ব্রিটিশ এমপি পদ

 

যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটের এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতির মামলার রায় সোমবার (১ ডিসেম্বর) ঘোষিত হবে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে, যা তার ব্রিটিশ এমপি পদও ঝুঁকির মুখে ফেলতে পারে।

টিউলিপ সিদ্দিকসহ মোট ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, যারা পূর্বাচলের নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে প্লট নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। টিউলিপের বিরুদ্ধে তার মা, ভাই ও বোনকে শেখ হাসিনার প্রভাব ব্যবহার করে প্লট পাইয়ে দেওয়ার অভিযোগসহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগও রয়েছে।

সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, অভিযোগের কারণে টিউলিপ তার সিটি মিনিস্টারের পদও ছাড়তে বাধ্য হন। তবে চলতি বছর ডিসেম্বরে রূপপুর প্রকল্পের দুর্নীতি নিয়ে আগের অভিযোগের মুখে পড়লেও এমপি পদ তিনি ধরে রাখতে সক্ষম হন।

ফ্ল্যাট সংক্রান্ত এক অভিযোগে টিউলিপ দাবি করেছিলেন, এটি তার বাবা-মায়ের কাছ থেকে পেয়েছেন। পরে অভিযোগ ওঠে, এটি আসলে আওয়ামীপন্থি এক নেতার কাছ থেকে উপহার হিসেবে নেওয়া হয়েছিল, যা ঘুষ হিসেবে বিবেচিত হতে পারে। তবে ব্রিটিশ সরকারের অভ্যন্তরীণ তদন্তে বলা হয়, ফ্ল্যাট সংক্রান্ত তথ্য গোপন বা বিভ্রান্তিকর হলেও মন্ত্রিত্বের কোনো বিধি তিনি লঙ্ঘন করেননি।

এদিকে বাংলাদেশে মামলা পরিচালনায় স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলেছেন কয়েকজন ব্রিটিশ আইনজীবী। তারা বাংলাদেশ হাইকমিশনারের কাছে চিঠি প্রদান করেছেন।

এনএনবাংলা/