সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

স্কুলে ভর্তির ডিজিটাল লটারি ১১ ডিসেম্বর, চলছে অনলাইন আবেদন

 

দেশের সরকারি ও বেসরকারি স্কুলে ২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে আগামী ১১ ডিসেম্বর। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

মাউশি জানায়, ২১ নভেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরাই ভর্তির সুযোগ পাবেন।

তথ্য অনুযায়ী, এ বছর ৪ হাজার ৪৮টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি হবে। মোট ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি শূন্য আসনের মধ্যে সরকারি স্কুলে ১ লাখ ২১ হাজার ৩০টি এবং বেসরকারি স্কুলে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি আসন রয়েছে।

গত ২৫ নভেম্বর পর্যন্ত সরকারি স্কুলের ১ লাখ ২১ হাজার ৩০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ২ লাখ ৬০ হাজার ২৪৪টি। এরা ৩ লাখ ৭৫ হাজার ৭২৮টি পছন্দক্রম দিয়েছে।

একই সময়ে বেসরকারি স্কুলে ৯৮ হাজার ৭৬২ শিক্ষার্থী আবেদন করেছে ১০ লাখ ৭২ হাজার ২৫১টি আসনের বিপরীতে। পছন্দক্রম দেওয়া হয়েছে ১ লাখ ৮০ হাজার ৮৬২টি। এরপর আর আবেদন জমা পড়ার নতুন তথ্য জানায়নি মাউশি।

আগামী ১১ ডিসেম্বরের ডিজিটাল লটারির মাধ্যমেই নির্ধারিত হবে কারা ভর্তির সুযোগ পাচ্ছেন।

এনএনবাংলা/